1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কাশিমপুরে পোশাক কারখানায় হামলা ৬ শ্রমিক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কারখানা কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ খাইরুজ্জামান উজ্জল (২৬), মোঃ মেহেদী হাসান নাঈম (২০), মোঃ আরমান আহমেদ (৩৫), মোঃ ফরহাদ হোসেন (১৯), মোঃ মনির হোসেন (২৮) ও মোঃ রুবেল রানা (২০)।

তারা সবাই কাশিমপুর ও কালিয়াকৈর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকার ‘ গ্রামীন ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড’ কারখানায় অভিযুক্তরা অন্যান্য শ্রমিকদের নিয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে কাজ বন্ধ করে দেন। এ সময় তারা বিভিন্ন অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে স্টিলের পাইপ, লোহার রড ও লাঠিসোঁটা হাতে স্লোগান দিতে থাকেন।

বেলা ১১টার দিকে কারখানার সিনিয়র অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) কর্তৃপক্ষের পক্ষে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আলোচনার সময় চাইলে অভিযুক্তরা গালিগালাজ করেন। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বাদীসহ সহকারী মেডিকেল অফিসার আলিমুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) মোঃ শহিদুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করেন।

এজাহারে উল্লেখ করা হয়, হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে বাদীর ডান হাতের তালুতে গুরুতর রক্তাক্ত জখম হয়। একইভাবে আলিমুজ্জামানকে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে অভিযুক্তরা কারখানার কাটিং ক্যাট রুমে অবৈধভাবে আটক রাখেন এবং মূল ফটকে তালা দিয়ে কর্তৃপক্ষকে বন্দি করে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের গ্রেফতার করে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট