1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

হঠাৎ বেড়ে চলেছে সাইলেন্ট ডিভোর্সের প্রভাব

খান শাকিল, টাঙ্গাইল:-
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বিবাহবিচ্ছেদ শব্দটির সঙ্গে আমরা সাধারণত আইনি লড়াই বা আলাদা থাকার বিষয়টিকেই কল্পনা করি বেশীর ভাগ সময়।

টাঙ্গাইল জেলা সহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় অনেক দম্পতির জীবনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আইনি বিচ্ছেদ না হলেও তারা কার্যত বিচ্ছেদের মতোই জীবন কাটাচ্ছেন।

‎একই বাড়িতে বসবাস করে, সমাজের চোখে স্বামী-স্ত্রী পরিচয়, অথচ মানসিক বা শারীরিকভাবে তাদের মধ্যে কোনো সংযোগ নেই-সম্পর্কের এই জটিল অবস্থাকেই সমাজবিজ্ঞানীরা বলছেন ‘সাইলেন্ট ডিভোর্স’ বা এটা নীরব বিচ্ছেদ।

‎এখানে বিচ্ছেদের কথাগুলো আইনি নথিতে নয়, বরং মনের গহিনেই আজীবন নীরব থেকে যায়।

‎সাইলেন্ট ডিভোর্সের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ কাজ করে।

‎দৈনন্দিন জীবনের চরম ব্যস্ততা, পারস্পরিক দায়বদ্ধতার অভাব, একে অপরের প্রতি অবহেলা এবং দীর্ঘ সময় ধরে মনের কথা ভাগ করে না নেওয়ার ফলে ভালোবাসার জায়গাটি এক সময় শূন্য হয়ে পড়ে। কথা বলতে বলতেই একদিন কথা ফুরিয়ে যায়, আর যখনই কথা হয়, তখন ছোটখাটো বিষয় নিয়ে শুরু হয় তিক্ত অশান্তি। ফলে বিবাদ এড়াতে দম্পতিরা নিজেদের গুটিয়ে নেন এবং একই ছাদের তলায় থেকেও যে যার মতো আলাদা জীবনযাপন শুরু করেন।

‎সাফল্যের শিখরে পৌঁছাতে দিনের শুরুর যে অভ্যাসগুলো রপ্ত করতে হবে
‎প্রশ্ন উঠতে পারে, একসঙ্গে ভালো না থাকা সত্ত্বেও কেন তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটেন না? এর পেছনে প্রধান কারণ হিসেবে দেখা যায় সন্তানদের ভবিষ্যৎ। অনেক দম্পতি চান না তাদের ব্যক্তিগত সমস্যার প্রভাব সন্তানদের ওপর পড়ুক।

‎এছাড়া আর্থিক স্বচ্ছলতার অভাব বা নতুন করে জীবন শুরু করার অনিশ্চয়তা অনেক নারীকে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেয়। আবার সমাজের চোখে ছোট হওয়ার ভয় এবং নতুন কাউকে বিশ্বাস করার ক্ষমতার অভাবও মানুষকে এই নীরব বিচ্ছেদের দিকে ঠেলে দেয়।

‎আইনি লড়াইয়ের ঝক্কি সামলানোর চেয়ে একই বাড়িতে অচেনা মানুষের মতো থাকাকেই অনেকে নিরাপদ মনে করেন, যা আধুনিক দাম্পত্যের এক করুণ বাস্তবতাকে প্রতিফলিত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট