1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।

রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২:৪০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬৩ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

মোঃ মিস্টার আলী (২৫) রৌমারী সদর ইউনিয়নের রতনপুর এলাকার মােঃ আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২:৪০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬৩ নম্বর পিলারের কাছ দিয়ে ২০–২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এ সময় তারা ভারতের কাঁটাতারের দিকে গরু, জিরা, মাদক ও কাপড় পার করার চেষ্টা করছিল। তখন চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে এবং মিস্টার আলী নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মােঃ শফিকুল ইসলাম বলেন, সীমান্তে শীতবস্ত্র পারাপারের সময় বিএসএফ গুলি ও ককটেল ছুড়ে মিস্টারকে ধরে নিয়ে গেছে।

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান বলেন, বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট