1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

বরিশালে সেতুর পিলারে ধস জনমনে পারাপারে আতঙ্ক 

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

উপজেলার কাজিরহাট থানার ৪ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর বাংলাবাজার ও ৫ নম্বর ওয়ার্ডের হাজিরহাট বাজারের সংযোগকারী সেতুটি এখন স্থানীয়দের কাছে এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের পুরোনো এই সেতুর একটি গুরুত্বপূর্ণ পিলার হঠাৎ খালের তীব্র পানির স্রোতে ধসে পড়ায় দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি প্রবল স্রোতের তোড়ে সেতুর একটি পিলার ভেঙে খালের নিচে পড়ে গেলে পুরো কাঠামো দুর্বল হয়ে পড়ে। এতে করে প্রতিদিন এই সেতু দিয়ে চলাচলকারী শত শত যানবাহন ও সাধারণ মানুষ মারাত্মক আতঙ্কের মধ্যে পারাপার হচ্ছে।সেতু দিয়ে চলাচলকারী গাড়িচালকরা জানান, পিলার ধসের পর থেকে ভারী যানবাহন নিয়ে সেতুতে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এক চালক ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে বলেন৷ এখন আমরা জীবন হাতে নিয়ে গাড়ি চালাচ্ছি। যেকোনো সময় সেতু ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। যদি সেতুটি পুরোপুরি ধসে যায়, তাহলে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়বে।”গ্রামের সাধারণ মানুষের ভাষ্য, সন্তোষপুর ও আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই সেতুটি। পিলার ধসে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। দ্রুত মেরামত না হলে কীভাবে চলাচল করবেন—তা নিয়ে সবাই উদ্বিগ্ন।

এদিকে সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে পণ্য পরিবহন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, আসলি সন্তোষপুরসহ আশপাশের এলাকা থেকে বিভিন্ন পণ্যবাহী যানবাহন এই সেতু দিয়েই চলাচল করে। বর্তমানে ছোট যানবাহনগুলোও ভয়ে ভয়ে সেতু পার হচ্ছে। এতে সময় ও পরিবহন খরচ বেড়ে গেছে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।সরেজমিনে দেখা গেছে, সেতুটির অবস্থা এতটাই নাজুক যে দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী ও চালকরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন—জননিরাপত্তার স্বার্থে জরাজীর্ণ এই সেতুটি দ্রুত ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট