1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

কালাইয়ে তিনটি খড়ের পালা পুড়ে ভস্মীভূত, তদন্ত শুরু করেছে পুলিশ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলায় গভীর রাতে খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মো. আবু বক্কর সিদ্দিক। এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে কালাই উপজেলার বিনইল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভুক্তভোগীর বাড়ির পাশের খলিয়ানে রাখা দুটি এবং তার চাচা মো. লজের উদ্দিনের একটি মোট তিনটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়।

এতে তিনটি খড়ের পালাই সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে মো. আবু বক্কর সিদ্দিক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে খড়ের পালাগুলো পুড়ে গিয়ে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, একই এলাকার প্রতিবেশী মো. জান্নাতুল ইসলাম (৩৮)-এর সঙ্গে ভুক্তভোগীর পূর্ব বিরোধ রয়েছে। ঘটনার আগের দিন অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি ও খড়ের পালায় আগুন দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে বাদী সন্দেহ প্রকাশ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আবু বক্কর সিদ্দিক কালাই থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। স্থানীয় একাধিক ব্যক্তি ঘটনার বিষয়ে সাক্ষী রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম মুঠোফোন জানতে চাইলে বলেন, ঘটনার তদন্তে অফিসার আমিনুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনে এসআই মো. আমিরুল ইসলাম সরেজমিনে তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট