1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

গাজীপুরে জনদুর্ভোগের অভিযোগে আজমেরী পরিবহনের দুই বাস জব্দ

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তায় বাস রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ভয়াবহ যানজটের কারণে সাধারণ মানুষের চরম ভোগান্তির অভিযোগে আজমেরী গ্লোরীর দুইটি বাস জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে দুই বাসের চালক ও এক সহকারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকা থেকে বাস দুটি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, বাস চালক হাসান সরকার (৩২), চালক জীবন হোসেন (৩২) ও বাসের সহকারী মিনহাজ (২৩)।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে চন্দ্রাগামী আজমেরী গ্লোরীর দুটি বাস কোনাবাড়ী হয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে চালকরা ইচ্ছাকৃতভাবে রাস্তার মাঝখানে বাস থামিয়ে রাখেন এবং পেছনের যানবাহনকে ওভারটেক করতে বাধা দেন। এতে করে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয়রা অভিযোগ করেন, আজমেরী গ্লোরীর বাসগুলোর কারণে কোনাবাড়ী নতুন বাজার, আমবাগ রোডের মাথা ও পল্লী বিদ্যুৎ এলাকায় প্রায় প্রতিদিনই যানজট লেগে থাকে। বাস চালকরা পেছনের কোনো বাস বা যানবাহনকে পাশ কাটাতে দেয় না এবং অনেক সময় রাস্তার মাঝখানে বাস আড়াআড়ি করে রেখে দেয়। এতে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

ঘটনার পরপরই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জনদুর্ভোগ কমাতে জব্দ করা হয় দুটি বাস।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, রাস্তার মাঝখানে বাস রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করার অপরাধে আজমেরী গ্লোরীর দুইটি বাস জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই বাসের চালক ও এক সহকারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট