1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

দলীয় পদ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রাজাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সমালোচনা

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতা আনোয়ার পাশা নিপুর বিরুদ্ধে দলীয় পদ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। নিজের পোস্টার ও বিভিন্ন প্রচার-প্রচারণায় তিনি রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি পদটি ব্যবহার করছেন বলে অভিযোগ, যদিও তিনি আদৌ ওই পদে ছিলেন না। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আনোয়ার পাশা নিপু দলীয় কর্মসূচি ও পোস্টারে নিজের নামের পাশে “রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি” পদটি উল্লেখ করে প্রচার চালাচ্ছেন। তবে দলীয় সূত্র বলছে, তিনি কখনোই ওই পদে দায়িত্ব পালন করেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের কাজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। দলের একটি অংশ বলছে, এ বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার পাশা নিপুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি আপনার সাথে কিছুক্ষণ পর যোগাযোগ করছি।” কিন্তু পরে তিনি আর যোগাযোগ করেননি।

এদিকে রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন বলেন, “রাজাপুর উপজেলা থেকে আনোয়ার পাশা নিপুকে সভাপতি হিসেবে প্রস্তাব করে একটি কমিটি ঝালকাঠি জেলা ছাত্রদলে পাঠানো হয়েছিল। কিন্তু জেলা থেকে ওই কমিটি অনুমোদিত হয়নি।”

রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও একই কথা জানান। তার মতে, “আনোয়ার পাশা নিপু কখনো দায়িত্ব পালন করেননি এবং দলীয় রেকর্ডে তিনি সাবেক সভাপতি হিসেবে তালিকাভুক্ত নন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট