1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ মে) সকালে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দলের
নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন। বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইছাহাক আলী সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, যুবদল নেতা কাউসারুল ইসলাম রতন, নিয়ামতপুর চারমাথা অটো ও বোরাক সমিতির সভাপতি সামিরুল ইসলাম প্রমুখ।

মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন , মে দিবস শুধু শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক নয়, এটি দেশের সার্বিক গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামের অংশ হিসেবেও বিবেচিত। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শ্রমজীবী মানুষের দাবি-দাওয়া তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের যে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট