1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরে সুজনের সহ-সভাপতি খুন, হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

গাজীপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লা (৬৫) কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কামরুজ্জামান মোল্লা মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা এবং ইদ্রিস আলীর ছেলে। তিনি সুজনের জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে কামরুজ্জামান মোল্লা একটি মামলার কাজে গাজীপুর আদালতে যান। তবে নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় সেদিন আদালতের কার্যক্রম হয়নি। পরে তিনি তার আইনজীবীর চেম্বার থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং আর বাসায় ফেরেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তার খোঁজ শুরু করেন।রাত গভীর হওয়ার পর পুলিশ পরিবারের সদস্যদের জানায় যে, পূর্ব ধীরাশ্রম এলাকায় একটি সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, বুধবার রাত ১১টার আগেই কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশটি ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পথচারীরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম জানান, তাদের জানামতে কারো সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তবে ব্যবসা সংক্রান্ত টাকা-পয়সার লেনদেন নিয়ে কারো সঙ্গে শত্রুতা থাকতে পারে বলে তাদের সন্দেহ।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট