1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত টাঙ্গাইলের মির্জাপুরে শ্বাসরোধ করে হত্যা করার পর ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেফতার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিনইল গ্রামে ইউনুস আলী মণ্ডলের কর্মী সমাবেশ কাঠালিয়া নির্মাণকাজে অনিয়মের অভিযোগ: প্রকৌশলীকে জানানোয় সাংবাদিকদের মারধর ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি জনবাণী পত্রিকার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় সাংবাদিক জামাল আহত নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ 

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অনুদান সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে বরিশাল থেকে আসা দুই সাংবাদিক স্থানীয় কয়েকজন সাংবাদিকের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ ডেকে এনে তাদের কাছ থেকে জোরপূর্বক মুচলেকা নেওয়া হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানোরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনাটি গত বৃহস্পতিবার উপজেলার দারুলহুদা ইসলামিয়া দাখিল বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে ঘটে।

ভুক্তভোগীদের দাবি, জাতীয় দৈনিক বিজনেস ফাইল-এর বরিশাল ব্যুরো প্রধান মো. রাফি ও তাঁর সহকর্মী মাদ্রাসায় এতিম শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা, সরকারি ক্যাপিটেশন গ্রান্ট এবং দাতা সংস্থার অনুদান ব্যয়ের তথ্য সংগ্রহে যান। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষের চেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক তাদের প্রতি বেশি আক্রমণাত্মক আচরণ করেন।

মো. রাফি অভিযোগ করে বলেন, “আমরা পেশাগত দায়িত্ব পালনের জন্য সেখানে গিয়েছিলাম। কিন্তু স্থানীয় কয়েকজন সাংবাদিক আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং পুলিশের উপস্থিতিতে জোরপূর্বক লিখিত ও মৌখিক মুচলেকা নেন। পরে ফেসবুকে আমাদের ‘ভুয়া সাংবাদিক’ বলে অপপ্রচার চালানো হয়।”

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুব ইসলাম বলেন, ঘটনার সময় তিনি প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে ফোনে বিষয়টি জানতে পেরেছেন।

মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম জানান, বরিশাল থেকে সাংবাদিকরা আসার কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন সাংবাদিক মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে স্থানীয় সাংবাদিকরাই পুলিশে খবর দেন। তিনি বলেন, “আমরা দুই পক্ষকে আলোচনার জন্য ভেতরে আসতে বলেছিলাম। কোনো পক্ষই টাকা-পয়সা দাবি করেনি।”

অন্যদিকে, এশিয়ান টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি মো. নাইম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “বরিশাল থেকে অনেকেই বিভিন্ন স্থানে গিয়ে অনৈতিক সুবিধা নেন—এমন ধারণা থেকেই সতর্কতার জন্য মুচলেকা নেওয়া হয়েছিল। কাউকে লাঞ্ছিত করা হয়নি। একজনের প্রেস কার্ডের মেয়াদোত্তীর্ণ ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে।”

ভান্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বরিশাল থেকে আসা সাংবাদিকরা কোনো অর্থ দাবি করেননি। তাদের পরিচয়পত্র যাচাই করে সঠিক পাওয়ার পর পুলিশ সেখান থেকে চলে যায়।

এ ঘটনায় কোনো আর্থিক অনিয়ম বা চাঁদা দাবির প্রমাণ না পাওয়া সত্ত্বেও স্থানীয় কয়েকজন সাংবাদিকের আচরণ এবং পুলিশের উপস্থিতিতে মুচলেকা নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল অঞ্চলের জ্যেষ্ঠ সাংবাদিকরা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং মফস্বলে অনুসন্ধানী সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট