1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ 

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নওগাঁর  ধামইরহাটে বাদি-বিবাদির জমিতে গিয়ে উভয় পক্ষকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল কোর্ট-২ এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোনাদিল হক। ৩০ জুলাই বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলার ছোট শিবপুর গ্রামের ছমির উদ্দিনের খলিয়ানে আদালত বসিয়ে কার্যক্রম পরিচালনা করেন তিনি। কার্যক্রমে সহযোগিতা করেন নওগাঁ জজ  আদালতের অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব ও আদালতের কর্মকর্তাগন। আদালতের নির্দেশে জমি মাপা-মাপি কাজ করেন ধামইরহাট -জাহানপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইয়াছিন আলী, সার্ভেয়ার মমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মেম্বার জাহাঙ্গীর আলম মুসা,আনোয়ার হোসেন, আজিজুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণি- পেশার সাধারন মানুষ।

মামলা সূত্রঃ  ছোট শিবপুর গ্রামের খালেদা বেগম, পিতা-আঃলতিফ বাদি হয়ে তাঁর বড় ভাই আকতার হোসেন সহ ৬ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(১)/৭/১০/১৬ ধারা এবং তৎসহ দঃবিঃ ১৭৬০এর ১৪৩/৩৭৯/৫০৬ ধারায় মামলা করেন। মামলা নং সিআর ৭৯ /২০২৬।

জমিতে উপস্থিত হয়ে উভয়পক্ষকে জমি বুঝে দিয়ে বিজ্ঞ আদালত শুধু নজিরই সৃষ্টি করেননি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।এতে নজিবিহিন এমন ঘটনায় এলাকাবাসী অভিভূত হয়ে আদালতের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মোনাদিল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এমন সুষ্ঠ সমাধানে সর্ব সাধারণ সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট