1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

গাজীপুরে শব্দদূষণ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে জেলার সরকারি আধাসরকারী ও বেসরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করেই চলাচল করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর জেলা প্রশাসনের নতুন এই উদ্যোগ। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, গাড়ির চালকদের অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতি ছাড়া হর্ন ব্যবহার না করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রশাসনের মতে, অযথা হর্নের কারণে প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বেড়ে যাচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষসহ সাধারণ নাগরিকরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার উদাহরণ তৈরি করতে চায় জেলা প্রশাসন।
সকালে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সরকারি আধাসরকারি কর্মকর্তাদের নিয়ে শব্দদূষণ কমাতে সচেতনতা করেন।

এসময় বিভিন্ন বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা চালকদের সচেতনতা হিসেবে আগামী ১২ সাপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করার জন্য সর্তক বার্তা দেওয়া হয়।

এর আগে সকালে জেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন ডিসি। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়ে বলা হয়েছে প্রথমে গাজীপুরের সরকারি গাড়িগুলো হর্ণমুক্ত চলবে। পরে, পর্যায়ক্রমে জেলার প্রতিটি গাড়ি চলবে বিনা হর্নে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট