1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন  নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত নীলফামারী সদর হাসপাতালে এমপি’র আকস্মিক পরিদর্শনে অব্যবস্থাপনা দূর করতে দিলেন কঠোর নির্দেশ সৌদির সঙ্গে মিল রেখে জলঢাকায় ঈদের জামাত অনুষ্ঠিত পশুর হাটে লাখ টাকার বাণিজ্য, সত্যতা পেয়েও জরিমানা মাত্র ৩ হাজার কাঠালিয়ায় রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা সুবর্ণচরে হত্যার হুমকি ও বসতবাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন সুবর্ণচরে পোল্ট্রি খাদ্য বোঝাই গাড়ি উল্টে যুবক নিহত জলঢাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

বাঁচতে চায় মুনতাসীর ৮মাস বয়েসে রয়েছে হার্ডে ফুটো আর্থি সহযোগিতা চান বাবা-মা 

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

হার্ডের ফুটো নিয়ে জন্ম নেয়া মুনতাসীর আল আয়াত ( ৮ মাস) কে বাঁচাতে দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের জন্য বিশেষ আবেদন করেছে শিশু মুনতাসীর আল আয়াত এর মা বাবা।

শিশু মুনতাসীর আল আয়াত নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানা কলোনি এলাকার মোহাম্মদ রাজু আহমেদ ও মৌসুমি বেগম দম্পতির একমাত্র ছেলে এবং তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।
মুনতাসীরের বাবা মার সাথে কথা হলে তারা জানান মুনতাসীর তিন ভাইবোনের মধ্যে সবার ছোট এবং আমাদের একমাত্র ছেলে সন্তান।

সে ( মুনতাসীর আল আয়াত) জন্ম নেয়ার পর থেকে বেশিরভাগ সময় অসুস্থ থাকতো তার অনেক চিকিৎসা করেছি অনেক ডাক্তার কে দেখিয়েছি তবুও তাকে সুস্থ করে তুলতে পারিনি । সম্প্রতি কিছু দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও নীলফামারী সদর হাসপাতালে শিশু বিভাগ শিশু বিশেষজ্ঞ ডাক্তার কে দেখাই এবং তিনি কিছু টেষ্ট পরীক্ষা করতে দেন তখন আমরা তার কথা মতো সেই টেস্ট পরীক্ষা গুলো করি এবং তিনি সেই পরীক্ষার রিপোর্ট গুলো দেখে মুনতাসীর আল আয়াত এর জন্ম নেয়া থেকে হার্ড ফুটো বলে জানান তিনি এবং তিনি সেখানে কিছু তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে মুনতাসীর আল আয়াত কে ঢাকায় নিয়ে যেতে বলেন।

মুনতাসীর আল আয়াত এর বাবা রাজু আহমেদ আরো বলেন ইতিমধ্যে আমরা মুনতাসীর কে ২ থেকে ৩ বার ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে গেছি এবং আমার যা সামথ্য ছিলো সব কিছু দিয়ে তার চিকিৎসা চালিয়ে আমি এখন প্রায় শূন্য শুধু বসত ভিটা টুকু ছাড়া আর কিছুই নেই এবং ইতিমধ্যে এই বসত ভিটা টুকুর ও কিছু টাকা নিয়ে ঢাকায় যেতে হচ্ছে , তাই যদি দেশের কোন সরিদয়বান ব্যক্তি আমার এই অবুঝ শিশুটি কে বাঁচাতে সাহায্য হাত বাড়িয়ে দেয় তাহলে আমার মুনতাসীর আল আয়াত হয়তো এই পৃথিবীতে থাকতে পারবে।

এবিষয়ে এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান মুনতাসীর আল আয়াত এর বাবা রাজু আহমেদ একজন শারীরিক প্রতিবন্ধী সেও জন্ম গত ভাবে প্রতিবন্ধী কোন রকমে সে তার পরিবার পরিচালনা করে সে খুব অভাব অনটনের মধ্য দিয়ে দিন পার করছিলো এরেই মধ্যে তার ঘর উজ্জ্বল করে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয় কিন্তু শিশু টি হার্ডের ফুটো নিয়ে জন্ম গ্রহণ করেন। শিশুটির চিকিৎসার জন্য রাজু আহমেদ সবকিছুই শেষ করে দিয়েছে এখন শুধু তার বসত ভিটা টুকু ছাড়া কিছুই নেই এবং আমরা শুনতে পারছি রাজু আহমেদ তার বসত ভিটা টুকু জন্য ও টাকা নিয়ে তার ছেলের চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছে । তাই আমরা তার এলাকাবাসী হয়ে দেশবাসীর কাছে আকুল আবেদন করেছি যে আপনারা তার ছেলে কে বাঁচাতে আপনাদের সামর্থ মত যে যা পারেন তাকে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

এদিকে ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার এর সাথে কথা হলে তিনি বলেন শিশুটির বাবা মা বিষয় আমাকে জানিয়েছে এবং আমি আমার সামর্থ মতো যা পেরেছি তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং সরকারি কিছু অনুদানের জন্য তাদের কে কিছু পরামর্শ এবং ফরম পূরণ করতে দিয়েছি।

শিশু মুনতাসীর আল আয়াত কে বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইলে ০১৭৮৮২৩৩৩৬২ ( বিকাশ পারসোনাল শিশু মুনতাসীর আল আয়াত এর বাবার নাম্বার) তার এই বিকাশ নাম্বার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট