1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন করেছেন

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুর মহানগরীর গাছা থানাধীন জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সারাদেশ থেকে আগত প্রায় অর্ধশত এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে সেশনজটের কারণে তারা জেনারেল শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়েছেন। পাশাপাশি করোনা মহামারী এবং গত বছরের জুলাই আন্দোলনের প্রভাবেও তাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ কারণে ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে তারা চরম উদ্বেগে রয়েছেন।

শিক্ষার্থীরা জানান, মানবিক দিক বিবেচনায় তাদের পরীক্ষার খাতা চলতি মাসের ৫ তারিখে পুনরায় দেখার জন্য আবেদন করা হয়েছে। একই সঙ্গে গ্রেস মার্ক দিয়ে উত্তীর্ণ করার দাবিও জানান তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ভালো পরীক্ষা দিয়েও অনেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, অথচ তাদের পাশে বসে অপেক্ষাকৃত দুর্বল পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

এছাড়া মানববন্ধনে অনার্স কোর্সের শিক্ষার্থীদের সঙ্গে ডিগ্রি কোর্সের শিক্ষার্থীদের বিদ্যমান বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী তানিয়া বেগম, ভাবনা, রাকিবুল ইসলাম নয়ন, রায়হান মিয়া ও খায়রুল আলমসহ অন্যান্যরা। এ সময় এক ও দুই বিষয়ে অকৃতকার্য প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায় তাদের দাবির বিষয়ে অবগত বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের সমস্যা নিরসনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা বিষয়ক পরিচালক আতাউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট