1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল বারীর নির্বাচনী জনসভা

জয়পুরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল বারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মুসলিমগঞ্জ হাই স্কুল মাঠে বিএনপির উদ্যোগে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ ইউনুছ আলী মণ্ডল এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের ধানের শীষের এমপি প্রার্থী জনাব আব্দুল বারী। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ মওদুদ আলম এবং উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম টুকু চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন।

সভায় আরও উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মতিন সরকার, ইউনিয়ন আহ্বায়ক মোঃ সুমন সরকার, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আমিরুল ইসলাম, মোঃ রজিবুল ইসলাম সাবু, মোঃ মামুনুর রশিদ বুলু এবং সাবেক সদস্য মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম লিপ্টন, কালাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এফতাদুল হক, যুগ্ম আহ্বায়ক রাসল তালুকদার সহ  ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জনসভায় অংশগ্রহণ করেন।

জনসভা থেকে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট