1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

জামায়াতে ইসলামের জনসভায় জনগণের দল

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী জনগণের দল এ টি এম আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী জনগণের দল। জনগণের যেকোনো সমস্যায় এ দল সবার আগে এগিয়ে আসে। তারা কোনো মিথ্যার প্রতিশ্রুতি দেয় না। যারা ক্ষমতায় যাওয়ার আগেই মিথ্যা কথা বলে, তারা ক্ষমতায় গেলে দেশের কী হবে এমন প্রশ্ন তোলেন তিনি।

সোমবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অতীতে জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও জেল-জুলুমসহ নানা অত্যাচার করে দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল যারা, ছাত্র-জনতার অভ্যুত্থানে তারাই এখন দেশে নেই। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

নীলফামারী শহর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে৬ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারসহ ১১ দলের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম বলেন, যারা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করেছে, তাদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে লাল কার্ড দেখাতে হবে। জামায়াতের আমির শফিকুর রহমান উত্তরাঞ্চলকে কৃষি রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। জামায়াত বেকারত্ব দূর করে কর্মসংস্থান, আধুনিক শিক্ষা ও চিকিৎসাসহ মানুষের মৌলিক চাহিদার উন্নয়নে কাজ করবে।

নীলফামারী-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট