1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নীলফামারী-৩ জলঢাকা আসনে দাঁড়িপাল্লা ধানের শীষের মধ্যে তুমুল ভোটযুদ্ধ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের নির্বাচনী প্রচারণা। পোস্টার, ব্যানার আর মাইকিংয়ে সরগরম পুরো নির্বাচনী এলাকা। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও তুমুল লড়াই হবে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর মাঝে।

প্রতিক বরাদ্দের পর থেকেই বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। এই আসনে ভোটযুদ্ধে নেমেছেন ধানের শীষ প্রতীকে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আমজাদ হোসেন (সরকার) ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মোঃ রোহান চৌধুরী।

ভোটারদের সাথে কথা বলে জানা যায় জলঢাকা আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। এজন্য উভয় দলের কর্মী-সমর্থকরা মাঠে শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। তাদের প্রচার প্রচারণার তৎপরতা চোখে পড়ার মতো।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৮শ ১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৭শ ২৫ জন, নারী ভোটার ২ লাখ ২৫ হাজার ৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের দিকে তাকিয়ে সাধারণ ভোটারদের বড় অংশ মনে করছেন, জলঢাকায় হাড্ডাহাড্ডি লড়াই হবে দাঁড়িপাল্লা ও ধানের শীষের মধ্যে। শেষ পর্যন্ত কার ভাগ্যে জয় আসে, তা নির্ধারিত হবে ভোটের দিন ব্যালট বাক্সেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট