1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুর ১ নং ওয়ার্ডবাসিকে ঈদের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ এনায়েত মোল্লা ‎ কালাই নুনুজ বাজারে লেবার শ্রমিকদের মাঝে সেমাই-চিনি বিতরণ ধামইরহাটে এআরআই সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ৫ শত পরিবারে ঈদ বস্ত্র বিতরণ ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির উদ্যোগে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে মাঠে প্রতিমন্ত্রী আব্দুল বারী নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা জলঢাকায় ডায়মন্ড ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ  নওগাঁর নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ পাবনা জেলা মটর মেকানিক্স ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চাল বিতরণ ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে জোরপূর্বক রাজনৈতিক স্লোগান, ভিডিও ভাইরাল

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দেওয়ানোর অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রম চালানো হয়েছে। স্থানীয়দের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার যে নীতিমালা রয়েছে, তা এ ঘটনায় স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি শিক্ষার্থীদের একত্রিত করে রাজনৈতিক স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করছে। এ ঘটনায় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, ছোট ছোট শিশুদের এভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা অত্যন্ত অনৈতিক। এতে তাদের মানসিক বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, “বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের নেতৃত্বে কয়েকজন এসে জোরপূর্বক শিক্ষার্থীদের একত্রিত করে দলীয় স্লোগান দেয়।”

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। বিষয়টি বুঝতে পেরে আমি দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছি।”

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, “ভিডিওটি আমি দেখেছি। এটি ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট