1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার আদর্শ সাংবাদিকতা: সততা ও সাহসিকতার নাম সাংবাদিক মোঃ বাদল হাওলাদার পাবনা সহ ৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ বরগুনার তালতলীতে প্রতারক ছেলের ফাঁদে পরে সর্বশান্ত পিতা  রৌমারীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সরকার কৃষিঋণ মওকুফসহ নির্বাচনী উল্লেখযোগ্য প্রতিশ্রুতি গুলোর মধ্যে এটি একটি ,প্রধানমন্ত্রী উদয়পুর ইউনিয়নে বৈশাখ উদযাপন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা ভাসানীর মাজার জিয়ারত করলেন, প্রধানমন্ত্রী

গাজীপুরে তিন বছরের শ্যালিকাকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ দুলাভাই গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় ৩ বছরের শ্যালিকাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাভাই রুহুল আমিন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশু গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী শিশুটির বাবা মোঃ সিন্টু মিয়া (৩৮) জানান, প্রতিদিনের মতো গত ৩০ জানুয়ারি সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় তিন বছরের মেয়ে মারিয়া আক্তারকে শাশুড়ির জিম্মায় রেখে যান তারা।
দুপুর আনুমানিক ১টার দিকে বাড়িতে ফিরে মারিয়া আক্তারকে না পেয়ে শাশুড়িকে জিজ্ঞাসা করলে জানা যায়, বড় মেয়ের স্বামী রুহুল আমিন শিশুটিকে ডেকে নিয়ে গেছে।

একপর্যায়ে স্থানীয় এক নারী প্রত্যক্ষদর্শী জানান, রুহুল আমিন শিশুটিকে বাড়ির সামনে নিয়ে যেতে দেখেছেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুহুল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, শিশুটিকে মারধর করে গলা চেপে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করার চেষ্টা করেন এবং আশুলিয়ার কবিরপুর বেতার কেন্দ্র এলাকার জঙ্গলে পাতা ও ডালপালার নিচে ফেলে রাখেন।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং তার দেখানো মতে আশুলিয়ার কবিরপুর এলাকায় জঙ্গলের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারকালে শিশুটির হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উদ্ধার করার পর শিশুটি হঠাৎ চিৎকার দিয়ে আবার অচেতন হয়ে পড়ে। তখনো তার নিঃশ্বাস চলছিল। দ্রুত পুলিশের সহায়তায় তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

কাশিমপুর থানার পুলিশ জানায়, অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। শিশুটিকে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট