1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি ডলার, সম্পাদক এস আই পাভেল ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১ টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালাইয়ে জুলাই শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১ ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক হাসপাতাল ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার

কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি ডলার, সম্পাদক এস আই পাভেল

জয়পুরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কালাই প্রেসক্লাব-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় কালাই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ-এর কালাই উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট নাফিউৎজামান তালুকদার (ডলার) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর প্রতিনিধি এবং দৈনিক রূপালী বাংলাদেশ-এর কালাই উপজেলা প্রতিনিধি সজিবুল ইসলাম পাভেল।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মিজানুর রহমান (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুন নুর নাহিদ (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন (দৈনিক ভোরের দর্পণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজীর আহমেদ সাকিব (দৈনিক সরেজমিন), আইনবিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক (দৈনিক প্রতিদিনের সংবাদ), ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক লিটন তালুকদার (দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (দৈনিক উত্তরের দর্পণ)।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম (ঢাকা ক্যানভাস), আব্দুল হাই (বাংলা এডিশন) এবং আরমান হোসেন (টাইমস টুডে)।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ কালাই প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত কালাই প্রেসক্লাব দীর্ঘদিন ধরে উপজেলার সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং স্থানীয় গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট