1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ থাকার সংকল্প নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য কালাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধামইরহাটে জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত

জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ থাকার সংকল্প

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে জলঢাকা উপজেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র‌্যালি শেষে জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজান করিব লেলিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান বাবু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আবেদ আলী, শ্রমিক দলের উপজেলা সদস্য সচিব ইউনুস আলী, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ছাত্রদলের উপজেলা আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবনেতা আবু তোরাব ইমন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট