কুড়িগ্রামের রৌমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, নুর আলম খান হিরো, যুগ্ম আহ্বায়ক মঞ্জু, সাবেক জেলা বিএনপি সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিমুদ্দিন আকন্দ, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন, সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক শাহেজাদী এসমিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর বাছেদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাইদুল ইসলাম, শিল্পী আক্তার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল আলম রানা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা। একই সাথে দলীয় নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।