1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ থাকার সংকল্প নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য কালাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধামইরহাটে জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার হেলীপ্যাড এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। সেখানে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কেক কেটে মুখে তুলে দেন নওগাঁ- ১আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এরপরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার। সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা শাখার যুব দলের যুগ্ম আহবায়ক
জি এম কাউছারুল ইসলাম রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাজ্জাদ আলী টিটু প্রমুখ। এছাড়াও সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ গ্রহণ করে।

বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা করেন। দেশনেত্রী খালেদা জিয়া একজন সৎ ও ত্যাগী মানুষ ছিলেন। তার আদর্শকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাচ্ছে। বক্তারা আগামী দিনে সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট