1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনার ২য় শ্রেণী শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর নির্মম নির্যাতনে হত্যা

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নিখোঁজের দুই ঘণ্টা পর জঙ্গলে মিলল ৯ বছরের হাফসার মরদেহ। পাবনা সদর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, উত্তর শালগাড়িয়া সরদারপাড়া ঘাটপাড় এলাকায় ৯ বছরের শিশু হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫/১১/২৫ শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর রাত ৯ টার দিকে বাড়ির পেছনের জঙ্গলের ভেতর পাটিতে মোড়ানো অবস্থায় কাদা মাখানো মরদেহটি পাওয়া যায়

হাফসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে মল্লিক সরদারের নাতনি এবং প্রবাসী হাফিজুর রহমানের মেয়ে। সাম্প্রতিক সময়ে নানীর বাড়িতে ছিল সে।

পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার পর শিশুটি বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এলাকায় মাইকিং করার পরও কোনো খোঁজ না মেলায় আশপাশ তল্লাশির এক পর্যায়ে বাড়ির পেছনের জঙ্গলে শিশুটির লাশ দেখতে পান তারা।

স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধার হওয়া জায়গাটি নির্জন এবং সেখানে নিয়মিত এলাকার কিছু বখাটে নেশা করত। নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন ধরে কেউ এ বিষয়ে মুখ খুলতে সাহস পাননি।

ঘটনার পর পুলিশ রমজান (২৮) ও সাব্বির (২৫) নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।

সরেজমিনে তদন্ত করতে সার্কেল এএসপি শরিফুল ইসলাম, সদর থানার ওসি আব্দুস সালাম, তদন্ত ওসি সঞ্জয় কুমারসহ থানার সাতটি গাড়িবাহিনী ফোর্স এবং পিবিআই কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে।

পুলিশ বলছে, এটি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা এবং প্রকৃত অপরাধীদের শনাক্তে সব ধরনের প্রযুক্তিগত ও মাঠ পর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট