1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি ডলার, সম্পাদক এস আই পাভেল ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১ টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালাইয়ে জুলাই শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১ ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক হাসপাতাল ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা

ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ ভিত্তিহীন দাবি করে এক  সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ৩ আগস্ট দুপুর ২ টায় উপজেলার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের শিক্ষকবৃন্দের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটিতে অন্তর্ভুক্তির দাবিতে হুমকি-ধামকি, সিসি ক্যামেরা ভাংচুর এবং মিথ্যা অভিযোগের তিব্র প্রতিবাদ জানিয়ে  বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান (সাবু)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান বলেন, “কমিটিতে চৌধুরী পরিবারের সদস্যকে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে মিলন ও বাবুসহ ১৫ থেকে ২০ জনের একদল যুবক সম্প্রতি প্রতিষ্ঠানে এসে আমার কক্ষে প্রবেশ করেন। তারা বর্তমান ম্যানেজিং কমিটি বাতিলের দাবি তুলে বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর করে এবং আমাকে প্রধান শিক্ষকের চেয়ারে বসতে না দেওয়ার হুমকি প্রদান করে। এতে আমি ও বিদ্যালয় পরিবার চরম নিরাপত্তাহীনতা ও শঙ্কাবোধ করছি।”

তিনি আরও স্পষ্ট করেন, “আইন ও বিধি অনুযায়ী এডহক কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত নামের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর নিয়ে শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। যে কমিটি এখনও অনুমোদনই লাভ করেনি, তা বাতিল করার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া কমিটি অনুমোদন বা বাতিল করার এখতিয়ার বিদ্যালয় কর্তৃপক্ষের নয়, এটি সম্পূর্ণ বোর্ডের বিষয়।”

নিজের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, “আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। বিদ্যালয়ের যাবতীয় আয়-ব্যয় ও আর্থিক লেনদেন ব্যাংকিং মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে সংরক্ষিত রয়েছে, তাই এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট