1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে স্ত্রী বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে কৃষকদের বিক্ষোভ, অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে তিন গাড়িতে তিন হাজার টাকা জরিমানা রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ থাকার সংকল্প নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য কালাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিয়ামতপুরে স্ত্রী বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুড়া (মালীপাড়া) এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্ত্রী থানায় এজাহার করেছেন।

নিহত প্রতিবন্ধী যুবকের নাম সজল মালী (৩০)। বাবার নাম জিতেন মালী। বাড়ি উপজেলার হাসুড়া গ্রামে।

আটক তিনজন হলেন একই গ্রামের মানিক মালীর স্ত্রী শ্রীমতি মুক্তি রানী (৩৬), মৃত মদন মালীর স্ত্রী শ্রীমতি মন্ডবি মালী (৫৮), ও রতন মালীর স্ত্রী শ্রীমতি মালা রানী (২৮)।

এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজল মালী একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী

শ্রীমতি মুক্তি রানী, শ্রীমতি মন্ডবি মালী ও শ্রীমতি মালা রানী সজলকে গালমন্দ করে। আগের দিনের ঘটনার জের ধরে বুধবার (২ সেপ্টেম্বর,) সকালে ওই তিনজন পুনরায় সজল মালীর

বাড়ির সামনে এসে তাঁর স্ত্রী দুলালী মালীর সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তিনজন মিলে দুলালী মালীকে মারধর করতে লাগে। মারধরের এক পর্যায়ে স্ত্রীকে বাঁচাতে সজল মালী এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে আমের ডাল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সজল মালী মারা যায়।

থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জন নারীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট