1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

২ বছর পুরনো অসামাজিক ভিডিও প্রকাশের হুমকিতে বর্তমান প্যানেল চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে আলোচনায় এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা। আজ (৩রা অক্টোবর-২৫) শুক্রবার

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দোসররা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে একটি কৌশল অবলম্বন করে। অভিযোগ উঠেছে, প্রায় দুই বছর পূর্বে বর্তমান প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেনকে পরিকল্পিতভাবে হেনস্থা করার উদ্দেশ্যে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে।

ভুক্তভোগীর দাবি, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দোসররা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার লক্ষ্যে কৌশলে তাকে একটি বাড়ির ঘরের মধ্যে জোরপূর্বক আটক করে। এসময় তাকে শারীরিকভাবে নির্যাতন করে শরীরের সমস্ত কাপড় খুলে ফেলা হয় এবং ঘরে একজন নারীকে প্রবেশ করিয়ে দেয়া হয়। পরে সেই মুহূর্তে গোপনে ভিডিও ধারণ করা হয়। তিনি আরও জানান, “আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্যই এই চক্রান্ত করা হয়েছে। পুরনো ভিডিওকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার মানসিকভাবে ক্ষতি সাধন এবং সামাজিক মর্যাদা নষ্টের চেষ্টা চলছে।”
অভিযোগে আরও জানা যায়, ঘটনার ২-৩ বছর পর বর্তমান সময়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে। এর মাধ্যমে তাকে মানসিকভাবে ভেঙে ফেলা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মুক্তার হোসেন।

ঘটনাটি ঘটার পর থেকে দীর্ঘ ২-৩ বছর পর্যন্ত ভিডিওটি প্রকাশ করা হয়নি। কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হেনস্থার অপচেষ্টা হিসেবে ভিডিও প্রকাশের ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুক্তার হোসেন। এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে,এ ধরনের নোংরা রাজনীতি ও ষড়যন্ত্র দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পুরনো ভিডিওকে সামনে এনে একজন জনপ্রতিনিধিকে হেনস্থা করা রাজনৈতিক নোংরামির বহিঃপ্রকাশ বলে তারা মন্তব্য করেন। ভুক্তভোগী মুক্তার হোসেন প্রশাসনের কাছে আবেদন করে বলেন, “যারা এ ধরনের চক্রান্তের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে যেন আর কেউ এভাবে কারও সম্মানহানি করতে না পারে তার ব্যবস্থা নেয়া হোক।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণও দাবি তুলেছে, যে বা যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছে, পুরনো ভিডিও ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হেনস্থা করার এ ধরনের অপকৌশল গণতন্ত্র ও সামাজিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করছে।

এ বিষয়ে ভুক্তভোগী মুক্তার হোসেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, পরিকল্পিতভাবে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। তিনি দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট