1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার আদর্শ সাংবাদিকতা: সততা ও সাহসিকতার নাম সাংবাদিক মোঃ বাদল হাওলাদার পাবনা সহ ৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ বরগুনার তালতলীতে প্রতারক ছেলের ফাঁদে পরে সর্বশান্ত পিতা  রৌমারীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সরকার কৃষিঋণ মওকুফসহ নির্বাচনী উল্লেখযোগ্য প্রতিশ্রুতি গুলোর মধ্যে এটি একটি ,প্রধানমন্ত্রী উদয়পুর ইউনিয়নে বৈশাখ উদযাপন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা ভাসানীর মাজার জিয়ারত করলেন, প্রধানমন্ত্রী

কোনাবাড়ীতে মেশিনের আটকে শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ীতে মেশিনের ভিতরে পড়ে হাসান (১৭) নামের এক নিটিং শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত‌ ৩ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিহত শ্রমিকের দাদা আব্দুর রশীদ ভুঁইয়া।

তিনি জানান আমার নাতী হাসান রেন্ড ড্রপ নিটিং কারখানায় চাকুরী করে । প্রতিদিনের ন্যায় সে রাত ৮ টা সময়‌ তার কর্মস্থল রেন্ড ড্রপ কারখানায় কাজে যোগদান করে।রাত ৩ টার একটু আগে জানতে পারি ওই কারখানায়
দুর্ঘটনা ঘটেছে।পরে ওই কারখানা কর্তৃপক্ষ তাকে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত হাসান ব্রামনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুহুদী গ্রামের মানিক ভুঁইয়ার ছেলে।সে কোনাবাড়ীর জরুন এলাকার মামুন এর বাড়ীর ভাড়াটিয়া। হাসানের পরিবার জানান রাত ৪ টার দিকে নিহত হাসানের নিথর দেহটি নিয়ে আসা হয় কোনাবাড়ীর জরুন এলাকায় হাসানের দাদার বাড়ীতে। বিকাল ৫ টায় কোনাবাড়ীর জরুনের পিয়ারা বাগান এলাকার গোরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান জানান,প্রশিক্ষণ বিহীন শিশু শ্রমিক,মেশিনের ত্রুটিগত সমস্যা ও মালিকের গাফিলতির কারণে ঝরে গেল ১টি প্রাণ।বিষয়টি সম্পর্কে কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য কারখানায় গেলে কারখানাটি তালাবদ্ধ দেখা যায়।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত আসিফ ইকবাল জানান কারখানায় ডিউটি করা অবস্থায় ঘুম ঘুম ভাব ছিলো তার। ওই সময় কোনভাবে মেশিনের ভিতরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।এই বিষয়ে নিহতের পিতা মানিক মিয়া বাদী হয়ে একটি একটি অপমৃত্যু মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট