1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ – উজ – জামান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ তৈরি করা। এজন্য তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ের কথা বলেন। তিনি আরো বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার বিকল্প নাই, তাই প্রত্যেক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এ. কে.এম সাজ্জাদুজ্জামান, জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন, একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ছাইদার রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী রোকন, প্রধান শিক্ষক আশিকুর রহমান, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আবু জাফর, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী, জলঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল্লাহ। উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে সভায় বিপুল সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট