1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের তৎপর অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইলসহ মোঃ হবিবর রহমান হবি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

রৌমারী থানার পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই (নিঃ) মোঃ আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে একটি চৌকস দল—এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই মোঃ শাহানুর আলম, এএসআই মোঃ দুলু মিয়া, কনস্টেবল মোঃ মোস্তাইন খান (৭৫১), রাশিদুল (৯৫০), নুর হোসেন (১০১২) এবং ড্রাইভার শহিদুল ইসলাম (৫৩১) নিয়ে ওই এলাকায় অভিযান চালান।

অভিযানে মাষ্টার পাড়া গ্রামের জনৈক মোঃ সেতু ইসলামের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে মোঃ হবিবর রহমান হবি (পিতা-মৃত বাসের আলী, সাং-সুখেরবাতী, থানা-রৌমারী) নামের ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

তল্লাশিতে তার দেহ থেকে উদ্ধার করা হয়, একটি সাদা বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেটে থাকা ৪১ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৪.১ গ্রাম, অনুমানিক বাজারমূল্য ১২,৩০০ টাকা),

মাদক বিক্রির ৪৬৫০ টাকা নগদ টাকা, SYMPHONY ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন (আইএমইআই: ৩৫৯৬৭৩৯২৪৮১৭৬২১ ও ৩৫৯৬৭৩৯২৪৮১৭৬৩৯; সংযুক্ত সিম: ০১৪০৭৭১৪৫৭০)।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আসামিকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারা অনুযায়ী রৌমারী থানায় মামলা (নম্বর: ০৭, তারিখ: ০৮-১০-২০২৫) দায়ের করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক। মজানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তাদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট