1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

মঠবাড়িয়ায় তিন সন্তানের জনককে গ’লা কে’টে হ’ত্যা চেষ্টা, প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় শামীম জমাদ্দার নামে তিন সন্তানের জনককে গ’লা কে’টে হ’ত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার রাতে শামীমের বাবা আব্দুল হালিম জোমাদ্দার বাদী হয়ে অভিযুক্ত সোহাগ ফরাজীকে প্রধান করে মামলাটি দায়ের করেছেন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করা হয়েছে।

এদিকে সোমবার দুপুরে থানা পুলিশ আটক সোহাগ ফরাজীকে আদালতে সোপর্দ করেছেন। মামলা সূত্রে জানাগেছে, তিন সন্তানের জনক মঠবাড়িয়া বাজারের ব্যবসায়ি শামীমের সাথে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আঃ আজিজ ফরাজী ছেলে সোহাগ ফরাজীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে রোববার দুপুরে শহরের দক্ষিণ বন্দর গরুর হাটা এলাকায় বাকবিতান্ডার একপর্যায়ে সোহাগ ফরাজী তিন সন্তানের জনক শামীমকে ধারালো দাও দিয়ে কো’প দেয়। এতে শামীমের গ’লা’র নিচের র’গ কে’টে যায়। পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত শামীমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে সোহাগ ফরাজীকে আটক করে।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, এঘটনায় আহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সোহাগ ফরাজীকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট