1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ সোনাহাট বন্দরে পাথরবাহী ট্রাক শূন্য, ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  কাশিমপুর কারাগারে নারী আসামি উধাও , ৭ জন বরখাস্ত ​ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেপ্তার

নীলফামারীতে চার আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে নীলফামারী জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দিনভর রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে নেতা–কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।

মনোনয়ন দাখিলকারীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি, বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ, বিএনএফ, বাসদ (মার্কসবাদী)সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণী ও জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, নীলফামারীর চারটি আসনে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, এর মধ্যে শেষ দিন পর্যন্ত ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আসনভিত্তিক হিসাবে নীলফামারী-১ আসনে ১০ জন, নীলফামারী-২ আসনে ৭ জন, নীলফামারী-৩ আসনে ৪ জন এবং নীলফামারী-৪ আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

এদিকে নীলফামারী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এবং ক্রীড়া সংগঠক মিনহাজুল ইসলাম মিনহাজও মনোনয়নপত্র জমা দেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, আগামী ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সকল প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট