1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে গয়টাপাড়া সমাজকল্যাণ সমিতির ওয়াকফকৃত জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে সমিতির সাবেক সভাপতি রিয়াজুল হক ও হায়দার আলীর বিরুদ্ধে। এতে ঝুঁকিতে রয়েছে গয়টাপাড়া গ্রামের কোটি টাকার রাস্তা ও সমিতির পাকা ভবন।

অভিযোগ রয়েছে, সমিতির মেয়াদ শেষ হওয়ার পর রিয়াজুল হক ও হায়দার আলীর নেতৃত্বে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে প্রায় সাড়ে ৩ লাখ টাকার বালু বিক্রি করা হয়েছে। তবে হায়দার আলী ও রিয়াজুল হক জানান, বালু বিক্রির টাকা মসজিদের কাজে ব্যয় করা হবে।

এ ঘটনায় উভয়পক্ষ জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক বরাবর পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে বুধবার ২ সেপ্টেম্বর উভয়পক্ষকে নোটিশ দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ডা. মোঃ গোলাম সারোয়ার জানান, উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি নিয়ে সাত দিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছে এবং সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট