1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু   নিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে গলায় ছুরি ধরে মাকে হত্যা চেষ্টার অভিযোগ নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক প্রথম চিত্র’র নিয়ামতপুরে স্ত্রী বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে কৃষকদের বিক্ষোভ, অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে তিন গাড়িতে তিন হাজার টাকা জরিমানা রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে এনামুল হক (৩২) নামে এক মাদক গ্রহণকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থদণ্ড প্রদান করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৪ টার দিকে উপজেলার ১ নং ধামইরহাট ইউনিয়নের হরতকিডাঙ্গা বাজার এলাকায় মাদক নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে। পরে বিষয়টি ধামইরহাট থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আটক এনামুল হক উপজেলার বেনিদুয়ার গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এনামুল হককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ধামইরহাট থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকসেবন ও মাদক বহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট