1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ সোনাহাট বন্দরে পাথরবাহী ট্রাক শূন্য, ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  কাশিমপুর কারাগারে নারী আসামি উধাও , ৭ জন বরখাস্ত ​ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেপ্তার

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-১ ( নিয়ামতপুর,পোরশা ও সাপাহার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত  প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। শুক্রবার ( ৯ জানুয়ারি)  সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে অবস্থিত  দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও  নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন এর নির্বাহী সদস্য  এস এম জোবায়ের, শুভেচ্ছা বক্তব্য দেন  বাংলাদেশ জামায়াতে ইসলামের নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব মো. নওশাদ আলী।

মতবিনিময়কালে  অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, নওগাঁ-১ আসনের সাপাহার, পোরশা ও নিয়ামতপুর—এই তিন উপজেলাকে বৈষম্যহীন, কল্যাণকর ও টেকসই উন্নয়নের মডেল সংসদীয় আসনে রূপান্তর করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় দলের স্থানীয় বি়ভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট