1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নিয়ামতপুর উপজেলা সদরে অবস্থিত বিএনপির উপজেলা কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়ামতপুর উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার; সমাজসেবক আব্দুল মতিন। আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সহসভাপতি রুহুল আমীন,সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান, সদস্য নাজমুল হক, জাকির হোসেন, রকিবুল ইসলাম, সবুজ সরকার, আব্দুল করিম; নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহসভাপতি আব্দুল মতিনসহ উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কর্মীদের প্রতি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান। তিনি বলেন, সাংবাদপত্র সমাজের দর্পণ, সাংবাদিকেরা সমাজের বিবেক। দেশের সকল পরিস্থিতিতে নিরপেক্ষভাবে সঠিক সংবাদ পরিবেশেনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। উপস্থিত সকল গণমাধ্যম কর্মী সঠিক তথ্য পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

তাঁরা বলেন, সাংবাদিকেরা সব সময় সকল প্রকার ‘চাপ’ উপেক্ষা করেই সঠিক সংবাদ প্রচার করে আসছে। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে। মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট