1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ গলায় আঘাতের চিহ্ন বাকেরগঞ্জে ইউএনওর স্বেচ্ছাচারিতায় নাগরিক সেবাথেকে বঞ্চিত হচ্ছে জনগণ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি দেশের উন্নয়নে সাংবাদিকরা সামনে থেকে কাজ করে যাচ্ছে- এমপি মোস্তাফিজুর রহমান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি ডলার, সম্পাদক এস আই পাভেল ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১ টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালাইয়ে জুলাই শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী

খুলনায় ২০ লক্ষ টাকা চাঁদাদাবির অভিযোগে আটক ৩

খুলনা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। এদের মধ্যে মেহেদী হাসান মিরাজ এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, নগরীর সোনাডাঙ্গার নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা ক্যান্সারে আক্রান্ত এসএম শফিকুল ইসলাম সানা চিকিৎসার জন্য গত কয়েকদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন। তিনি সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়িতে ওঠেন। সোমবার বিকেলে তিনজন যুবক ওই বাড়িতে গিয়ে একজন এনসিপির খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দেন। তারা ওই বাড়ির মালিককে বলেন, এখানে আওয়ামী লীগের একজন নেতা আত্মগোপনে রয়েছে। একপর্যায়ে ওই যুবকরা তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় কৌশলে তিনি সোনাডাঙ্গা থানা খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনজন আটক করে থানা আনা হয়। এদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছেন। সকল তথ্য যাচাই-বাচাই করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট