1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ গলায় আঘাতের চিহ্ন বাকেরগঞ্জে ইউএনওর স্বেচ্ছাচারিতায় নাগরিক সেবাথেকে বঞ্চিত হচ্ছে জনগণ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি দেশের উন্নয়নে সাংবাদিকরা সামনে থেকে কাজ করে যাচ্ছে- এমপি মোস্তাফিজুর রহমান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি ডলার, সম্পাদক এস আই পাভেল ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১ টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালাইয়ে জুলাই শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ গলায় আঘাতের চিহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১১টার উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামে এঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম কামাল হোসেন (৩৫)। পেশায় তিন অটোরিকশা (দোলনা) চালক
ছিলেন। বাবার নাম সাইদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
কামাল হোসেন প্রতিদিনের মতই বুধবার সকালে গাড়ি নিয়ে বের হন। সারাদিন দোলনা গাড়ি চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেন। এরপর পরিবারের সাথে দেখা করে তিনি নিকটবর্তী ভেরেন্ডী বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে পড়েন। এরপর রাত ১১ টার দিকে তার মরদেহ পাওয়া যায় তারই বাড়ির উঠানের দরজার সামনে।

নিহতের স্ত্রী সামিয়ারা জানান, স্বামীর খোঁজখবর নিতে রাত সাড়ে আটটার দিকে স্বামীর নাম্বারে ফোন করে শেষ কথা হয় তার। এরপর কামালের বাড়ি ফিরতে দেরি হলে রাত ১১ টার দিকে বাড়ির সদর দরজার বাইরে এসে দেখি অটো ভ্যানের পাশে পড়ে আছে কামালের মৃত দেহ। গলায় আঘাতের চিহ্ন।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট