1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

ধামইরহাটে পৌরসভার উদ্যোগে গণভোট প্রচারণা

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে প্রস্তাবিত ‘গণভোটে ভোট’ প্রদানের লক্ষ্যে নওগাঁর ধামইরহাটে পৌরসভার উদ্যোগে গণভোট প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় ধামইরহাট পৌরসভার আমাইতাড়া বাজার এলাকায় পৌরসভার পক্ষ থেকে এই প্রচারণা চালানো হয়।

প্রচারণাকালে পৌরসভার কর্মকর্তারা বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, “পরিবর্তনের চাবিকাঠি এবার জনগণের হাতেই।” গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে প্রস্তাবিত সব সংস্কার কার্যকর হবে, আর ‘না’ ভোট দিলে কোনো পরিবর্তন আসবে না।

এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, পৌর কোষাধ্যক্ষ আল মাছুম ফেরদৌস, সহকারী কর আদায়কারী এ.কে.এম জুয়েল, অফিস সহকারী মো. ফারুক হোসেন, অফিস সহকারী আব্দুল জলিল, টেকনিশিয়ান গোলাম মোস্তফা, বাজার কর আদায়কারী মোহাম্মদ রবিউল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ। প্রচারণাকালে সাধারণ ভোটাররা বলেন, “আমার ভোট আমি দেব, যেখানে খুশি সেখানে দেব।” তবে সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন বলে মতামত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট