1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ সোনাহাট বন্দরে পাথরবাহী ট্রাক শূন্য, ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  কাশিমপুর কারাগারে নারী আসামি উধাও , ৭ জন বরখাস্ত ​ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেপ্তার

সংসদ নির্বাচনে বরিশালে ছয়টি আসনে ৩৬ জনের প্রতীক বরাদ্দ

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের ৩৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন। এর মধ্যে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) পাঁচজনকে, বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) আটজনকে, বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) ছয়জনকে, বরিশাল-৪ আসনে (হিজলা-মেহেন্দিগঞ্জ) পাঁচজনকে, বরিশাল-৫ আসনে (সদর) ছয়জনকে এবং বরিশাল-৬ আসনে (বাকেরগঞ্জ) ছয়জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

যেখানে ৩৫ জন প্রার্থী দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং জেলার একমাত্র আলোচিত স্বতন্ত্র প্রার্থী বরিশাল-১ আসনের (গৌরনদী ও আগৈলঝাড়া) ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে তার কাঙ্ক্ষিত ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৪৩ জন। এরমধ্যে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৩৬ জন প্রার্থী রয়েছেন। সূত্রে আরও জানা গেছে, দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে আনন্দিত বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, আমার ভোটার ও কর্মী-সমর্থকদের অনুপ্রেরণাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।তাদের মতামতের ভিত্তিতেই আমি ফুটবল প্রতীক চেয়েছিলাম। আর সেই কাঙ্ক্ষিত ফুটবল প্রতীকই আমি পেয়েছি।

তিনি বলেন, আমি বরিশাল-১ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, ভোটাররা যা বলবেন, যেভাবে চাইবেন; আমি সেভাবেই উন্নয়ন করবো।

প্রত্যেক নাগরিকের যানমালের নিরাপত্তা, অগ্রাধিকার ভিত্তিতে কাঙ্ক্ষিত উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, মাদক ও সন্ত্রাসমুক্ত বরিশাল-১ আসন গড়াই আমার নির্বাচনী অঙ্গীকার।অপরদিকে, বরিশালের ছয়টি আসনের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেছেন। সবমিলিয়ে পুরো নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়েছে গোটা বরিশাল জুড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট