1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

ডিমলায় জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিজয় চত্বরে গিয়ে সমাপ্ত হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, কেউ যদি আমাদের সমালোচনা করে, আমরা তাকে বুকে টেনে নেব। প্রতিশোধ নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতিতেই আমরা বিশ্বাসী।

তিনি আরও বলেন, ইনশাল্লাহ, নীলফামারী-১ ডোমার–ডিমলা আসনটি আমরা বিপুল ভোটে বিজয় করে কেন্দ্রকে উপহার দেব। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, ও উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল,সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ারুল হক লেবু, ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নূর মোবাশ্বেরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। মিছিল চলাকালে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুরো মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট