1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আড়ানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে পলাশবাড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। এ সময় তিনি বলেন, ‘দেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপি ও আওয়ামীলীগ, জামায়াত দেশের স্বাধীনতা চায়নি, তারা আওয়ামীলীগের চেয়েও ভয়ংকর।

আড়ানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কে.এম.এস মুসাব্বির শাফি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, আড়ানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক আবু জাফর। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট