1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ গলায় আঘাতের চিহ্ন বাকেরগঞ্জে ইউএনওর স্বেচ্ছাচারিতায় নাগরিক সেবাথেকে বঞ্চিত হচ্ছে জনগণ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি দেশের উন্নয়নে সাংবাদিকরা সামনে থেকে কাজ করে যাচ্ছে- এমপি মোস্তাফিজুর রহমান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি ডলার, সম্পাদক এস আই পাভেল ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১ টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালাইয়ে জুলাই শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে তারা টহল কার্যক্রম শুরু করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলাসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তফসিলের পর থেকেই সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে শুক্রবার সকাল থেকে ১৪ প্লটুন বিজিবির সদস্য জেলা শহরসহ ৫টি উপজেলায় টহল দিচ্ছেন।

গুরুত্বপূর্ণ সড়ক, নির্বাচন অফিস, সংবেদনশীল কেন্দ্রের আশপাশ এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরো অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হতে পারে। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই টহল কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন বলেন, “নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে আজ সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, আজ থেকে বিজিবি সদস্যদের নিয়োজিত করা হয়েছে। তার মানে এই নয় যে, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বা কোন কিছুর জন্য করা হয়েছে। বিজিবি সদস্যরা পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট