1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

বরিশালে সাংবাদিক মাসুদ রানার উপর সন্ত্রাসী হামলা

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

দৈনিক ভোরের আকাশ’র বরিশাল প্রতিনিধি মাসুদ রানার উপর হামলার ঘটনা ঘটেছে। ২৩ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ ইলেকট্রনিক্স’ এ এঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দোকান ভাঙ্গচুর, ল্যাপটপ ও নগদ অর্থ লুট করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিক মাসুদ রানা ও তার ভাই মামুন আহত হয়েছে।

ভুক্তভোগী মাসুদ রানা দাবি করেছেন, ইতিপূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠানে পিকনিকের জন্য চাঁদা চেয়েছিল মিরাজ, জুয়েল, অহিদুল সহ কয়েকজন স্থানীয় যুবক। তারা নিজেদেরকে বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়ে এসব চাঁদা চেয়েছে। তখন চাঁদা না দেওয়ায় সেই ক্ষোভ তারা পঞ্জিভুত করে রাখে। গতকাল একজন মোবাইল কাস্টামারের সাথে বাকবিতন্ডার জের ধরে সেটাকে ইস্যু করে দোকানে হামলা চালায় ঐসব সন্ত্রাসীরা। তারা দোকানে ব্যাপক ভাঙ্গচুড় ও লুটপাট চালিয়েছে বলে দাবি মাসুদের।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হঠাৎ করে বেশ কয়েকজন যুবক দোকানে ঢুকে মারধর ও ভাঙ্গচুড় করছে। দোকানের পাশে থাকা পত্রিকা অফিসও ভাঙ্গচুড় করতে দেখা গেছে।
এদিকে অভিযুক্ত মিরাজ ও জুয়েল বলেন, একজন শ্রমিক কিস্তিতে মোবাইল কিনে কিস্তি পরিশোধের পরও তার মোবাইল লক করা হয়। এ বিষয়ে জানতে গিয়ে এই বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় আমাদের সাথে থাকা কয়েজন ছোটভাই ভাঙ্গচুড় করেছে। আমাদেরকে ভাঙ্গা গ্লাসটি লাগিয়ে দিতে বলেছে স্থানীয় মুরব্বিরা। এরপর তো আর বাড়াবাড়ি লাগেনা।

এদিকে এই হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে কাউনিয়া থানা পুলিশ গিয়ে দেখে এসেছে। স্থানীয়রা বলছেন, বিষয়টি দ্রুত সমাধান হওয়া দরকার। নয়তো আরো বড় কোন অঘটন ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট