1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

ধামইরহাটে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উপজেলা বিএনপির সম্পাদকের সংবাদ সম্মেলন

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নওগাঁ  ধামইরহাটে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানজালার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোঃ হানজালা বলেন, “১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে ফেসবুকে বিভিন্ন ফেক আইডি থেকে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কিছু কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মিথ্যা ও বানোয়াট অভিযোগগুলো করছে। 

তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো  যাচাই করার জন্য সকলের নিকট  আহ্বান জানান, এবং জনসম্মুখে সত্যটিকে জাতির সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের নিকট অনুরোধ জানান। তিনি কুচক্রিমহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছেন এবং  তিনি আশা প্রকাশ করেন শীঘ্রই আসল সত্যটি প্রকাশ হবে।

তিনি বলেন, “জনগণের জন্য সব সময় নিয়মিত কাজ করেছি, জনগণের সাথে আছি এবং জনগণের সাথে থাকবো ইনশাআল্লাহ। সত্যের জয় অনিবার্য এবং সত্যের পথে সবসময়  আছি এবং থাকবো।”  তিনি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জনাকীর্ণ সংবাদ সম্মেলকালে উপস্থিত ছিলেন উপজেলায় বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ,  ধামইরহাট পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সম্পাদক আনোয়ারুল ইসলাম, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী কবির দেওয়ান, উমার ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইসবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষক দলের সভাপতি- সম্পাদক, যুবদলের সভাপতি- সম্পাদক, ছাত্রদলের সভাপতি-সম্পাদক এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট