1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

‎দুইটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

‎টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎বুধবার (৪ মার্চ) দিনব্যাপী উপজেলার চাঁনপুর ও পাহাড়পুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

‎আরও জানা গেছে, লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অবস্থিত মেসার্স সান ব্রিকসে অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এছাড়া অনুমতি ছাড়াই কৃষি জমির মাটি কাটার অপরাধে ওই ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর পাহাড়পুর এলাকায় অবস্থিত মেসার্স আলাউদ্দিন (এইউবি) ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও বৈধ ছাড়পত্র না পাওয়ায় ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

‎মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন বলেন, দুটি ইটভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট