1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

জমি লিখে না দেয়ায় ছেলের লাশ দাফনে বাধা, পিতার সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

গাজীপুরের লস্করচালা এলাকায় শশুড়ের জমি লিখে না দেয়ার অভিযোগ তুলে স্বামীর লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায়, প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শশুড় কফিল উদ্দিন।

রোববার দুপুরে গাজীপুর সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন নিহতের বাবা কফিল উদ্দিন।
এসময় তিনি জানান, প্রায় চার বছর আগে তার ছেলে সুজন মাহমুদ স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়ী ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেন। আড়াই বছর আগে সুজন মাহমুদ ক্যান্সারে আক্রান্ত হলে তাকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২ এপ্রিল ভোরে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে তার মৃত্যু হয়।
পরে সকালে তার মরদেহ গ্রামের বাড়ি উত্তর লস্করচালা এলাকায় নিয়ে যাওয়া হলে, অভিযোগ ওঠে, নিহতের স্ত্রী ও তার সন্তানদের নামে শশুড়ের জমি লিখে না দেওয়া পর্যন্ত লাশ দাফন করতে বাধা দেন । এ অবস্থায় নিহতের বাবা কফিল উদ্দিন অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় তার বিরুদ্ধে ‘ছেলের লাশ ফেলে পালিয়ে যাওয়ার’ মতো মিথ্যা প্রচারণা চালানো হয়। পরবর্তীতে বোনের সম্পত্তি লিখে দেওয়ার আশ্বাস দিলে একই দিন সন্ধ্যায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট