1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

খানাখন্দে ভরা লক্ষ্মীপুর–রায়পুর সড়ক চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা

লক্ষ্মীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর থেকে রায়পুর আঞ্চলিক মহাসড়কের প্রায় ২৪ কিলোমিটারজুড়ে ভয়াবহ বেহাল অবস্থা বিরাজ করছে। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো যাত্রী ও পরিবহন চালকদের। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ ঝুলে থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও রাস্তার পিচ উঠে গিয়ে মাটির স্তর উন্মুক্ত হয়ে পড়েছে, আবার কোথাও রাস্তার পাশ ভেঙে সরু হয়ে গেছে পুরো পথ। ফলে যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রায়পুর বাজার থেকে বর্ডার বাজার এবং লক্ষ্মীপুর থেকে মাইলের মাথা পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে বেশি নাজুক।
এ সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের অভিযোগ, প্রতিদিনই দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। এক যাত্রী বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে গাড়ি নষ্ট হয়, সময়ও নষ্ট হয়- ভোগান্তির শেষ নেই।” এক পরিবহন চালক জানান, “এই সড়কে চলাচল মানেই ঝুঁকি। কখন দুর্ঘটনা ঘটে বলা যায় না।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কের এই বেহাল অবস্থা থাকলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। পানি জমে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে কয়েকগুণ
এদিকে লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, সড়কের ১১ কিলোমিটার অংশ সংস্কারের জন্য ইতোমধ্যে পাঁচবার টেন্ডার আহ্বান করা হলেও সক্ষম ঠিকাদার না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে দ্রুত সমস্যার সমাধানে আবারও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বাকি ১৩ কিলোমিটার সড়কের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে সংস্কার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কটির দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট