1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু   নিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে গলায় ছুরি ধরে মাকে হত্যা চেষ্টার অভিযোগ নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক প্রথম চিত্র’র নিয়ামতপুরে স্ত্রী বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে কৃষকদের বিক্ষোভ, অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে তিন গাড়িতে তিন হাজার টাকা জরিমানা রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে মাছ ধরার নিষিদ্ধ ক্যারেন্ট জালকে কেন্দ্র করে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু হয়েছে।  ২ সেপ্টেম্বর( বুধবার) অনুমান ৪ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর গ্রামে এই নৃঃসঙ্গ হত্যা কান্ড ঘটেছে। নিহত মোস্তাকিম(২৩) শিবপুর গ্রামের বেল্লাল হোসেনের  ছেলে।

থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, মাছ ধরার কারেন্ট ও তৌড়া জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক-বিতন্ডায় জডিয়ে পড়লে এক পর্যায়ে সাবল ও হাসুয়া দিয়ে মোস্তাকিমকে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে  মোস্তাকিমের মা উদ্ধারের জন্য এগিয়ে এলে তাকেও মার-পিট করতে থাকে। সে ও আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ঘটনা স্থল থেকে তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিমকে মৃত্যু ঘোষণা করে এবং তার মাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ ঘটনায় নিহত মোস্তাকিমরে বোন বেলী খাতুন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

নওগাঁ পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম অবগত হলে তার কঠোর নিদর্শনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নেতৃত্বে বুধবার রাতভর অভিযান চালিয়ে ভোরে সাহাপুর আংগরত কলোনি এলাকা থেকে শিশু সহ ৫ জন আসামি  রতন (২২), ছাইদুল ইসলাম (২৪), শিশু হাছান আলী উভয়  পিতা আঃ জলিল, রোকেয়া বেগম (৫৫) স্বামী আঃ জলিল, জাকিয়া সুতানা স্বামী ছাইদুল উভয় সাং শিবপুর উপজেলা ধামইরহাট জেলা নওগাঁ কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে পুলিশ জানান, আসামীদের বিরুদ্ধে আইন প্রক্রিয়া কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট