1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’ প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস উদ্ধার  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয় পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বাদ আছর জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে উদয়পুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

সম্প্রতি ঢাকা থেকে জয়পুরহাটে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন প্রতিমন্ত্রী আব্দুল বারী। বর্তমানে তিনি অসুস্থ থাকায় তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মহান আল্লাহর কাছে প্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট